ময়মনসিংহ

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির কম্বল বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলা সদরে বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী পরিচালিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।

 

জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদৎ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মামুদ এবং প্লাটুন কমান্ডার মকবুল হোসাইন খান। এছাড়াও স্থানীয় ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত থেকে এ কার্যক্রম সহায়তা করেন।

 

জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদৎ হোসেন বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় সারা দেশে এই বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।"

 



সম্পর্কিত খবর