খুলনা

সাবেক সংসদ সদস্য কাদের শিকদারের কবর জিয়ারত করলেন ড. ফরিদুজ্জামান

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল কাদের শিকদারের কবর জিয়ারত করেছেন। আজ সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

কবর জিয়ারত শেষে প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, "আব্দুল কাদের শিকদার ছিলেন নড়াইলের গণমানুষের নেতা। তার আদর্শকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।"

 

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবির হোসেন উপস্থিত ছিলেন।

 

অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি। এছাড়াও জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার ২০২১ সালের ২১ মে মৃত্যুবরণ করেন।



সম্পর্কিত খবর