ক্যাডেট এসআই

এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতির পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতির পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Oct 23, 2024 - Dainik Bayanno> জাতীয়

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ২৫০ জন প্রশিক্ষণার্থী ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা, যা অতীতেও ঘটেছে এবং তখনও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।