সচেতনতা

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস: জরুরি সেবা চালু ২৪ ঘণ্টা

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস: জরুরি সেবা চালু ২৪ ঘণ্টা

Oct 25, 2024 - Dainik Bayanno> জাতীয়

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খুলনা ও বরিশাল বিভাগসহ উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জনসচেতনতা বাড়াতে সকাল থেকেই প্রচারণা শুরু হয়েছে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের নির্দেশনায় খুলনায় একটি বিভাগীয় মনিটরিং সেল খোলা হয়েছে, যা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।