কোটচাঁদপুরে ঘরে আগুন লেগে দগ্ধ শিশুর মৃত্যু
Jan 19, 2026 - Monjur Alam>
খুলনা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।