রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
Jan 31, 2026 - Monjur Alam>
ঢাকা
নরসিংদীর রায়পুরায় রেললাইন পার হওয়ার সময় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
