নাসিরনগরে ধানের শীষের জনসভা: পরিবর্তনের অঙ্গীকার আলালের
Feb 09, 2026 - Monjur Alam>
চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

