নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এক বছর পর পলাতক ডাকাত গ্রেপ্তার
Jan 13, 2026 - Monjur Alam>
চট্টগ্রাম প্রতিদিন
নোয়াখালী সদর উপজেলায় ডাকাতির সময় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ এক বছর পর ইউসুফ ওরফে রুবেল (৩৭) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সুধারাম মডেল থানা এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

