নড়াইল জেলা সংবাদ

শহিদদের স্মরণে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রদের কিরাত প্রতিযোগিতা

শহিদদের স্মরণে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রদের কিরাত প্রতিযোগিতা

Dec 27, 2025 - Monjur Alam> খুলনা

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে কিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন স্কুল অব সায়েন্স চত্বরে এই আয়োজন করা হয়।