রাজনগর কৃষি সংবাদ

মনুর তীরে মিঠার ডাক: আখমাড়াইয়ের শব্দে জেগে ওঠে মিঠিপুর

মনুর তীরে মিঠার ডাক: আখমাড়াইয়ের শব্দে জেগে ওঠে মিঠিপুর

Dec 29, 2025 - Monjur Alam> কৃষি ও প্রকৃতি

শীতের সকালে কুয়াশাভেজা মেঠোপথে এখন আখমাড়াই যন্ত্রের একটানা শব্দ। সেই সাথে বাতাসে ভাসছে আখের রস আর নতুন গুড়ের মউ মউ গন্ধ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত মিঠিপুর গ্রামে এভাবেই গত এক শতাব্দী ধরে টিকে আছে আখ চাষ ও রস সংগ্রহের প্রাচীন ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় মহিষের টানা কলের পরিবর্তে এখন ডিজেলচালিত ইঞ্জিন জায়গা করে নিলেও, হারায়নি আখের সেই চিরায়ত আস্বাদ।