চট্টগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে আহত ৭ পুলিশ
Nov 06, 2024 - Dainik Bayanno>
জাতীয়
চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলিতে ফেসবুকে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে দোকানে হামলা ও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই সহিংস ঘটনা ঘটে, যেখানে একজন পুলিশ সদস্য সামান্য অ্যাসিডে দগ্ধ হন।
