খুলনা

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ ও তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা শাখা।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকেরা অংশ নেন। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান, সদস্য সচিব ইমরান হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ এবং তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি জানান।

 


সম্পর্কিত খবর