ইতালি প্রবাসী মো. সোলাইমানকে অস্ত্র নিয়ে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
নোয়াখালীর চাটখিলে ইতালি প্রবাসী মো. সোলাইমানকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ফারুক, আজাদ ও শাহপরান নামের তিনজনের বিরুদ্ধে। তারা মানবপাচারকারী চক্রের সদস্য বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।







