Recent Post

ফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪.৯১ শতাংশ

ফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪.৯১ শতাংশ

ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় নেমেছে ৪৪ কোটি ৯০ লাখ ডলারে। ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি ইউরোপে পোশাকের চাহিদা কমা এবং ক্রেতাদের তীব্র দরকষাকষি এ খাতের অনিশ্চয়তা বাড়াচ্ছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

Oct 24, 2026Nahed Bayanno - Categories: দেশের খবর , টপ নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।