ভারতের দিল্লিতে কোথাও যেন অপেক্ষা করছে একটি করমর্দন। তবে এখনো এর সঙ্গে যুক্ত হয়নি কোনো চূড়ান্ত তারিখ, সফরসূচি কিংবা আনুষ্ঠানিক ঘোষণা। তবে সফরের সম্ভাব্য সময় হিসেবে নভেম্বর মাসের কথা বিবেচনা করা হলেও দুই পক্ষই আগে রাজনৈতিক পরিবেশের অনুকূলতা খুঁজছে। ভারত ও বাংলাদেশের দুই শীর্ষ নেতার করমর্দন কেবল ছবি তোলার আনুষ্ঠানিকতা নয়। বরং ভৌগোলিক অবস্থান, ইতিহাস, বাণিজ্য ও দীর্ঘ অভিন্ন সীমান্তে আবদ্ধ দুই প্রতিবে
প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’কে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই প্রত্যাশার কথা বলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপা
মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
“দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাধা প্রদান করা হচ্ছে।” আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের কপালে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন, পেট কাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় পাওয়া গেছে। লাশটি যাতে ভেসে না ওঠে, সেজন্য শরীরের বিভিন্ন স্থানে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে নাউছাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আপন ভাতিজার হামলায় সোনা ভানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।