কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আপন ভাতিজার হামলায় সোনা ভানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভানু ওই গ্রামের জলিলের স্ত্রী।