রাতে ঘুমন্ত অবস্থায় জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল শ্বশুর, ঘাতক আটক
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন শ্বশুর। কুড়ালের আঘাতে নিহত জামাইয়ের নাম আব্দুর রহমান। মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।







