আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে
ডিজিটাল যুগে চিকিৎসাব্যবস্থার নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়লেও যশোরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এখনো হাতে লেখা হচ্ছে রোগীর প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র)। অনেক চিকিৎসকের হাতের লেখা স্পষ্ট না হওয়ায় প্রেসক্রিপশন বুঝতে সমস্যায় পড়ছেন রোগী ও ফার্মেসির ওষুধ বিক্রেতারা।
নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো ধরনের বিভেদ হতে দেবে না। সবাইকে বাংলাদেশি পরিচয় ও আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, সালিশের নামে অর্থ আদায়, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, সরকারি জায়গা দখল, ত্রাণ বিতরণে অনিয়ম ও মাদক কারবারে সম্পৃক্ততাসহ নানা অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার ১১ নম্বর পদ্মাকর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে।