রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপজেলার ৮৪টি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবদুল্লাহ (৩৫) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ উপজেলার চকাদিন গ্রামের মজনু হোসেনের ছেলে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি লোডেড পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সাখু একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে এর আগে অস্ত্র ও মাদকসংক্রান্ত অন্তত তিনটি মামলা রয়েছে।