স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একইসঙ্গে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল কিংবা অন্যায় কাজে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রোববার (১১ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া।