Recent Post

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৪

Oct 11, 2026Nahed Bayanno - Categories: আন্তর্জাতিক , টপ নিউজ

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে জর্জিয়ার ডগলাসে পাঁচজন ও পেনসিলভানিয়ার এরিতে ৯ জন নিহত হয়। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের ডগলাস শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শহরের একটি বাড়িতে গুলিতে পাঁচজন নিহত হয়। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করা হয়। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

Oct 11, 2026Nahed Bayanno - Categories: আন্তর্জাতিক , টপ নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি। হামলার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Oct 10, 2026Nahed Bayanno - Categories: রাজনীতি , টপ নিউজ

চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারি জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারি : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের

কালীগঞ্জে এবার ১০৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

কালীগঞ্জে এবার ১০৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

Oct 10, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কালীগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১০৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ৩টি বেশি।

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক

Oct 10, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি চক্রের আগ্রাসী ভূমিকায় একের পর এক আমদানিকৃত পণ্যের চালান অনায়াসে পাচার হওয়ার ঘটনায় কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ব্যবসায়িক মহল উদ্বিগ্ন।