নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা: সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।







