কালীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জে আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম বলিদাপাড়া মাদ্রাসার উদ্যোগে এবং হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে “আলোকিত মানুষের সন্ধানে” ষষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।







