রাণীনগরে মাদকসেবীর ৯ মাসের কারাদণ্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ফরিদ উদ্দীন (৫৪) নামের এক মাদকসেবীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন আদালতের বিচারক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।







