রংপুর

পঞ্চগড়ে জেলা পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, পরিচিতি ও মতবিনিময় সভা

পঞ্চগড়ে জেলা পুলিশের আয়োজনে বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।

সভায় পঞ্চগড় জেলা পুলিশের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা (প্রেজেন্টেশন) তুলে ধরা হয়। এতে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিবরণ দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিতকরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মনজুরুল আলমসহ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর