বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা। ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি) কারখানা স্থাপনের কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে পুনঃস্থাপন করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ চাইলেই তা সহজে বাতিল করতে না পারে। ভবিষ্যতে এটি সরাতে হলে জনগণের মতামত নিতে ‘গণভোট’-এর প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে পৃথক এলাকায় ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়া পঞ্চগড় শহরের শ্যামলী কাউন্টার থেকে স্থানীয়দের সহায়তায় আরও ছয়জনকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজিমের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে বিদ্যালয়ে চার ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ চলে।