গ্যাস সংকটে বন্ধ, ৮ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু
গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১০-এর দিকে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে টানা আট মাস বন্ধ থাকার পর ২০ সেপ্টেম্বর কারখানায় গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড







