রাজশাহী

রাণীনগরে মাদকসেবীর ৯ মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ফরিদ উদ্দীন (৫৪) নামের এক মাদকসেবীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন আদালতের বিচারক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। দণ্ডিত ফরিদ উদ্দীন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মো. রাকিবুল হাসান জানান, ফরিদ উদ্দীন মাদক সেবন করে পরিবারের ওপর নির্যাতন চালিয়ে রাস্তায় এসে মাতলামি করছিলেন। এ সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সদরের রেলগেট এলাকার পেট্রল পাম্পের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফরিদ উদ্দীনকে মাতাল অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত ফরিদ উদ্দীনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মো. রাকিবুল হাসান।



সম্পর্কিত খবর