পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে এম এ মানিক খান এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে।
ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি’। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবাসহ আটক দুইজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা এলাকায় আত্মপ্রকাশ করেছে সমাজসেবামূলক প্ল্যাটফর্ম ‘আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘ’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘের আত্মপ্রকাশ ঘটে।