পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে এম এ মানিক খান এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৯টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২ হাজার ১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯১০ জন ব্যবসায়ী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি মোজাফফর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, দপ্তর সম্পাদক ফরহাদুজ্জামান ফরহাদ, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, ক্রীড়া-সাহিত্য ও প্রচার সম্পাদক জাকির হোসেন এবং কার্যকরী সদস্য ইসমাইল হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী কমিটিকে শুভেচ্ছা জানান স্থানীয় ব্যবসায়ীরা। দায়িত্ব গ্রহণের পর সভাপতি এম এ মানিক খান ও সাধারণ সম্পাদক নূর ইসলাম জানান, জগদল বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও আধুনিক করতে তাঁদের কমিটি কার্যকরী ভূমিকা রাখবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।