রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত নিলো বিএনপির স্থায়ী কমিটি
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা-কল্পনার মধ্যে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠক করলেন। বৈঠকে দলের রাষ্ট্রপতি পদের মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাত আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কা







