লাইসেন্সবিহীন কার্যক্রম, চিকিৎসকের অনুপস্থিতিতে অস্ত্রোপচার, অতিরিক্ত ফি আদায়সহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদার কেয়ার জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রাম নগরের আলোচিত ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) ভোররাত তিনটার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিয়েছে মাসুমা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী। শোকে বিহ্বল স্বজনেরা যখন লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে যেতে হয় তাঁকে।
ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস। নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি ব্যক্তিগত কাজে নিজ দপ্তরের সরকারি গাড়ির সঙ্গে অন্য দপ্তরের সরকারি গাড়ি ব্যবহার এবং প্রকল্পের ফাইলে স্বাক্ষর করার নামে ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নোয়াখালীর সেনবাগে ‘সুন্দলপুর-৪’ নামে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্যাসকূপের খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।