রাজধানীর অধিকাংশ বাণিজ্যিক ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং সুবিধা নেই। রাজউকের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পরিদর্শন করা ২ হাজার ৬৩৭টি বাণিজ্যিক ভবনের মধ্যে ৮৬ দশমিক ২৩ শতাংশ ভবনে পার্কিং ব্যবস্থা অনুপস্থিত বা নকশাবহির্ভূতভাবে দখল করা হয়েছে। মাত্র ১৩ দশমিক ৭৭ শতাংশ ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং সুবিধা পাওয়া গেছে। ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, পার্কিংয়ের জন্য নির্ধারিত বেজমেন্ট ও গ্রাউন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
নরসিংদীর মাধবদী থানার আলোচিত খুনের পর ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদীর শিবপুরে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করার বিনিময়ে 'ফ্যামিলি কার্ড' করে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন স্থানীয় এক নারী।