বিশ্ব জলবায়ু সম্মেলনে ৫ দফা জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজটি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার। টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার দেড় বছর পার হয়ে গেলেও এখনো শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ।
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।