নোয়াখালীর হাতিয়ায় হত্যাসহ ৯টি মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি মো. নিজাম উদ্দিনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে উপজেলার সুখচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান মেরামত ও সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নধীন এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নির্ধারিত নির্দেশিকা বা শিডিউল অনুসরণ না করার অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।
আসন্ন পবিত্র রমজান মাসে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধা দেওয়া হবে।
নওগাঁর রাণীনগর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন হোসেন (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।