বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিংয়ের কাজে অনিয়মের অভিযোগ
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইটের সলিং (ফ্ল্যাট ও হেরিংবোন বন্ড) নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ও পুরোনো ইট ব্যবহার, অপর্যাপ্ত বালু ভরাট এবং দায়সারাভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।







