নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ সাবানা খানমকে (৩২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাঁর স্বামী ফারুক খান (৪০) পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের ব্যাগে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযانের সময় সাবানা খানমকে আটক করা হলেও তাঁর স্বামী ফারুক পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বেচাকেনা চালিয়ে আসছিলেন। সাবানা গৃহিণী এবং তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজের পাশাপাশি মাদক কারবারে জড়িত।
এদিকে, স্বামী-স্ত্রী মিলে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।