জাতীয়

জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান ব‌লে‌ছেন, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

 

তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের ( কপ৩১)  ফাঁ‌কে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে এ কথা ব‌লেন তি‌নি।

 

 

।বুধবার (১১ ন‌ভেম্বর) সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান এক বার্তায় এ তথ‌্য জানান।

 

খলিলুর রহমান জানান, আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১-এ আমি ছোট দ্বীপরাষ্ট্র এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু অর্থায়নের ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নিই। আমার বার্তা ছিল স্পষ্ট, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

 

তি‌নি ব‌লেন, আমি তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি- ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করা অর্থাৎ নথিপত্রের সংখ্যা কমিয়ে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যাতে দেশগুলোর নিজস্ব পরিকল্পনাগুলোকে অর্থায়নের উপযোগী প্রকল্পে রূপান্তর করা যায়।

 

খ‌লিলুর রহমান ব‌লেন, সহনশীল শর্তে অর্থায়নের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কেবল আয় নয়, বরং ঝুঁকির মাত্রাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত।

 

এই অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশগ্রহণ থাকা প্রয়োজন।

তি‌নি ব‌লেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এই অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আসুন, আজ থেকেই জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসার মতো কার্যকর করে তুলি।

 



সম্পর্কিত খবর