কালীগঞ্জে রাতে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ক্লিনিকের ভেতরে ঢুকে মালিকসহ তিনজনকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁরা একটি ক্লিনিকে ঢুকে তিনজনকে মারধর করেন। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগিহাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।







