ডেঙ্গুর থাবায় একদিনে ঝরল ৮ প্রাণ
মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ গেল আটজনের। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।







