নতুন উপাচার্য নিয়োগ ইস্যুতে ডুয়েটে সংঘর্ষ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৭ মে) গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইক







