রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিষ্কার
নওগাঁর রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়। রেজাউল ইসলাম উজ্জ্বল উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।







