বিষখালী নদীর ভাঙন রোধে বড় উদ্যোগ, বদলে যাবে উপকূলের চিত্র
বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণ রামনা খেয়াঘাট হয়ে কাকচিড়ার উত্তর গুদিঘাটা পর্যন্ত ব্লক প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তির হাওয়া বইছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ, নদীভাঙন ও যোগাযোগ সংকট নিরসনে এ উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।







