পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা ইমাম পরিষদের আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা আনিচুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, "ভারতে তাবেদারি মানা হবে না; প্রয়োজনে '৭১ সালের মতো যার যা আছে তা নিয়ে আন্তর্জাতিক আদেশ এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।"
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসেন, আবদুর রহিম, আবু সাইদ, ওমর ফারুক, মুফতি মাসুম বিল্লাহ ও আল আমিন।