২০২৬-২৭ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ঠাকুরগাঁওয়ে কৃষক ও কৃষানিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাঁদের কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ৬০ জন কৃষক ও কৃষানি অংশগ্রহণ করছেন। কৃষির সমসাময়িক বিষয় ও মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশিক্ষিত এসব কৃষক কৃষিতে নিজেদের উন্নয়নের পাশাপাশি আরও ৬০০ কৃষককে যেন এসব বিষয় জানাতে পারেন, সেটিই মূল উদ্দেশ্য।