স্বাস্থ্য

২৪ ঘণ্টায় উপসর্গ ও নিশ্চিত হামে ছয় জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এবং নিশ্চিত হামে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৪৬ জন।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৭৬৭ জন।

 

 

  

১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

 

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। 

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

 



সম্পর্কিত খবর