শেরপুরে নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


