সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার এক দশক আজ
সেই ভয়াল দিনের ১০ বছর পার হলো আজ। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার এক দশক, বিচার চাওয়া ও না পাওয়ার এক দশক। সালেহা মনির এখনও দিন গুনছেন। কেবলই ভাবছেন, চলে যাওয়ার সময় বুঝি ঘনিয়ে এলো। চলে গেলেতো বিচার দেখে যেতে পারবেন না। বিনিদ্র রাতে অশ্রুতে বালিশ ভেজাবে না কেউ আর।







