প্রধানমন্ত্রী চাল আমদানিতে সায় দিচ্ছেন না: কৃষিমন্ত্রী
আমদানি করলে বাজারে চালের দাম কিছুটা নিয়ন্ত্রণ হবে। তবে প্রধানমন্ত্রী চাল আমদানিতে সায় দিচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

