এক সপ্তাহে করোনায় মৃত ২২৬, টিকা নেননি ১৬১ জন
গত এক সপ্তাহে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২২৬ জনের মধ্যে পুরুষ ১২৯ ও ৯৭ জন নারী।
গত এক সপ্তাহে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২২৬ জনের মধ্যে পুরুষ ১২৯ ও ৯৭ জন নারী।
ভারত থেকে পণ্য আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আদায়। জানুয়ারিতে জাতীয় রাজস্ব ^ বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৩ কোটি টাকা। আর রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি টাকা, অর্থাৎ এক মাসে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১০ কোটি টাকা। জানুয়ারিতে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে এবন্দরে ২২ লাখ ৭ হাজার ২৬৮ মেট্রিকটন।
সব ধরনের বন সংরক্ষণের বিধান রেখে ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইন অনুযায়ী, ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে।
প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার উদ্যোগে সোমবার সকালে মাদারীপুরে পালিত হয়েছে বাংলা ভাষা ইশারা দিবস। আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি।
টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে পাকা রাস্তা না থাকায় ও সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়নের জনসাধারণ। মানুষের চলাচলে এই ভোগান্তি লাঘবে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কারও যেন নজরে আসছে না। প্রতিদিন এই ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিমা লের কয়েক লক্ষাধিক মানুষ অসহনীয় কষ্ট নিয়ে চলাচল করছে।
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষে ফেরদৌস নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।রোববার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের ঝিকরগাছায় মসজিদে যাওয়ার রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত ৩০ জানুয়ারি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর শংকরপুর ইউনিয়নের ফেরিঘাট জামে মসজিদের কমিটির পক্ষে একটি অভিযোগ করা হয়।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া চৌধুীর হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টায় একাধিক ককটেল বিস্ফোর করা হয়েছে। এ ঘটনায় মতি রায় নামের একজনকে আটক করেছে পুলিশ। এসময় ব্যালট পেপার সিল নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা।